প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Sep 2026, 9:23 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি, দুটি সাজা পরোয়ানাভুক্ত এক আসামি, এক পলাতক আসামি এবং মাদক সেবনের দায়ে সামারি ট্রায়ালের জন্য ছয়জনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নির্দেশে পুলিশের পৃথক দল এসব অভিযান চালায়। অভিযানে উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ মজিদ, এসআই রূপম কুমার সরকার, এসআই আল আমিন, এসআই সুজন কুমার আচার্য্য এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাইফুল আলম, এএসআই মো. ইমরান ও এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামসহ পুলিশের একাধিক দল অংশ নেয়।
পুলিশ জানায়, উপজেলার শশীদল বাজারের পশ্চিম পাশে পাঁচ পীরের দরগাহসংলগ্ন হরিমঙ্গল-বাগড়া বাজার সড়কের পূর্ব পাশে পলাশের মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাল্লাক এলাকার রব্বান মিয়ার ছেলে।
অন্যদিকে, পৃথক অভিযানে দুটি সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. ইউসুফ ওরফে বুদ্দু (২৫) এবং ব্রাহ্মণপাড়া থানার একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. আরিফুল ইসলাম প্রকাশ তানভীরকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য নান্টু চন্দ্র দাশ (৫০), মো. মোস্তফা (৪০), মো. ইমন (৩০), মো. জুয়েল (৩৮), মো. বেলাল হোসেন (৩২) ও মো. সিয়ামকে (১৯) আটক করা হয়। পরে তাদের কুমিল্লা জেলা আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য আসামিদেরও আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...