প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Sep 2026, 9:13 AM
মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
মো. আবুল বাসার সরকার
নারায়নগন্জের সোনারগাঁও উপজেলার আমান সিমেন্ট কারখানার অনতিদূরে, মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিহতদের স্মরণে হোমনা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই, গত ২৪ সেপ্টেম্বর মর্মান্তিক ট্রলারডুবিতে হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীমর্দি গ্রামের নিহত হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমসহ ৫ জনের জান্নাত কামনায় মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম।
সভায় উপস্থিত সদস্যগণ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নৌপথের নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শেফালী বেগম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া ও আবু নাসের ওয়াহেদ সম্পদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে, মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিহত, উপজেলার শ্রীমর্দি গ্রামের বাসিন্দাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...