প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Feb 2026, 10:47 AM
কুমিল্লায় সেমাই কারখানায় ভোক্তার অভিযান, ২ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানকে সামনে রেখে কুমিল্লায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুরুতর অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকায় অবস্থিত কাশফুল ফুড প্রডাক্ট নামের একটি সেমাই কারখানায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া শিশু খাদ্য তৈরিতে নিষিদ্ধ রং ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার (ট্যাংক)-এ মাত্রাতিরিক্ত এসপারটাম ব্যবহার করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়াও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হালাল সনদ না থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে ‘হালাল’ উল্লেখ করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতারণা ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/- (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, জঅই ঈচঈ কুমিল্লার প্রতিনিধি মো. কাজী মাসুদ আলম এবং ক্যাব কুমিল্লার প্রতিনিধিবৃন্দ। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছে, জনস্বার্থে পুরো রমজান মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...