প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Sep 2026, 9:24 AM
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
মাসুদ রানা, কুমিল্লা।
কুমিল্লার লালমাইয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ‘কথা দিলাম মা’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধে না জড়ানোর এ শপথ নেয় তারা।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এতে বিদ্যালয়ের চেয়ারম্যান ডাঃ কাজী মোঃ বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। শপথ গ্রহণকালে প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ মায়ের হাত ধরে ভবিষ্যতে কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইমরান হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ এবং সদস্য সাইফুল, আশিক ও ইফতি।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলাতেই শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে গঠিত এই সংগঠনের সদস্যরা তাদের প্রতি মাসের এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। বিগত ১৫ বছরে সংগঠনটি ৪৬ লাখেরও বেশি শিক্ষার্থীকে সচেতন করেছে। মঙ্গলবারের লালমাইয়ের এই অনুষ্ঠানটি ছিল তাদের ১,৯৫৩তম সফল আয়োজন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...