প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:22 AM
বুড়িচংয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
কাজী খোরশেদ আলম
মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. নুর মোহাম্মদ সুমন, বুড়িচং থানার ওসি (তদন্ত) মো. আমিনুল হক, উপজেলা মৎস্য অফিসার সুব্রত গোস্বামী, কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারওয়ার, উপজেলা প্রকৌশলী মো. আলিফ আহমেদ অক্ষর, পল্লী বিদ্যুতের এজিএম মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাব-এর সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক মো. ইসমাঈল হোসেন, বুড়িচং কালী নারায়ন বালিকা বিদ্যালয়-এর প্রধান শিক্ষক খান্দকার উম্মে সালমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...