প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:23 AM
বুড়িচংয়ে মিথ্যা মামলায় হয়রানীর শিকার ইন্স্যূরেন্সের অফিসার ও তাঁর বৃদ্ধ মা
নিজস্ব প্রতিবেদক
বুড়িচংয়ে মিথ্যা মামলা মাথায় নিয়ে হয়রানীর শিকার ও ঘরবাড়ী ছাড়া হয়েছেন ইন্স্যূরেন্সের সিনিয়র অফিসার মোঃ জহিরুল হক এবং তার বৃদ্ধ মা বাসনা বেগম জেলের ঘানি টানছেন। সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারী দুপুর ২ টায় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে ময়লা আর্বজনা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এতে ফাহিমা আক্তার আখি নামের এক নারী মারা যায়। নিহতের মা আসমা আক্তার বাদী হয়ে পরের দিন বুড়িচং থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোঃ জহিরুল ইসলাম (৪২) কে ৫ নং এবং তার মা মোসাঃ বাসনা বেগম (৬০)কে ৬ নং আসামী করা হয়েছে।
সূত্রে জানা যায়, মামলার মূল আসামীদের সাথে জহির ও বাসনা বেগমের আত্মীয়তার সর্ম্পক থাকায় এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময় ৫ নং আসামী ব্রাহ্মণপাড়া উপজেলায় তার কর্মস্থল ব্রাহ্মণপাড়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স অফিসে উপস্থিত ছিলেন এবং ৬ নং আসামী তার মা বাসনা বেগম নিজ বাড়ীতে অবস্থান করছিলেন।
ন্যাশনাল লাইফ ইন্স্যূরেন্স কোম্পানী লিমিটে এর বি-পাড়া জোনাল অফিসের চীপ জোনাল ম্যানেজার মোঃ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রত্যয়ন পত্রে দেখা যায় গত ১১ জানুয়ারী সকাল ১০ টায় অফিসে উপস্থিত হয়ে বায়োমেট্টিক মেশিনে ফিঙ্গার ব্যবহার করে হাজিরা দিয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম ও তা মা বাসনা বেগমকে একটি মহল পরিকল্পিত ভাবে হয়রানী করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন প্রকৃত হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই। কিন্ত কোন নিরপরাধ মানুষ হয়রানীর শিকার হোক এটাও আমরা চাই না।
হয়রানীর শিকার জহিরুল ইসলাম বলেন, যারা হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে, তাদের উপযুক্ত বিচার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তিক হোক। ফাহিমার হত্যাকান্ডের সাথে প্রকৃতভাবে যারা জড়িত রয়েছে তাদের বিচার হোক। কিন্ত আমি এবং আমার মা বাসনা বেগমকে পরিকল্পিত ভাবে হয়রানী করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে। আমরা এর কিছুই জানি না। ঘটনার সময় আমার মা নিজ বাড়ীতে ছিলেন এবং আমি আমার কর্মস্থল ব্রাহ্মণপাড়ায় ছিলাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
এইচএসসিতে শূন্য পাস ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষেকে আজ তলব করেছে...
মাহফুজ নান্টু কুমিল্লা।। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেনি—এমন ১...
মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে-দাউদকান্দিত...
মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্ত...
বার্ড-এ ২১১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২১১তম বুনিয়াদি প্রশিক্ষ...
হোমনায় মাঠেই শিক্ষার্থীর মৃত্যু!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে...
কুমিল্লায় তিন দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ...
আয়েশা আক্তারকুমিল্লায় তিন দিনের বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগ...
রাসায়নিক দিয়ে কলা পাকানো, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ত...
আয়েশা আক্তারকুমিল্লায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কলা পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈর...