...
শিরোনাম
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড ⁜ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে ⁜ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি ⁜ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল ⁜ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা ⁜ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি ⁜ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’ ⁜ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ ⁜ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:22 AM

...
বেশি উত্তাপে লেবু-শশা-করলা রমজানকে কেন্দ্র করে বাড়ছে কাঁচাবাজারের পণ্যমূল্য News Image

মো. জাকির হোসেন

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দেশের কাঁচাবাজারে সরবরাহ বাড়ার কথা থাকলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও রমজানে পণ্যমূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে লেবু, শশা ও করলার দাম স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে।

প্রথম রোজার দিন কাঁচাবাজারে গিয়ে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে বাধ্য হন ধর্মপ্রাণ মুসলমানরা। ক্রেতারা প্রতিবাদ করলেও বিক্রেতারা সরবরাহ ঘাটতির অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

সরেজমিনে কুমিল্লা জেলার প্রধান পাইকারি সবজি বাজার নিমসার কাঁচাবাজারসহ ময়নামতি সাহেবের বাজার, ক্যান্টনমেন্ট কাঁচাবাজার, দুর্গাপুর দীঘিরপাড় ও টমসন ব্রিজ কাঁচাবাজার ঘুরে দেখা যায়—নিমসার বাজার থেকেই জেলার প্রায় সব খুচরা বাজারে সবজি সরবরাহ হয়ে থাকে।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাজশাহী, বগুড়া, রংপুর, জয়পুরহাট, ভোলা, সিরাজগঞ্জ, পাবনা, মুন্সিগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও সাভারসহ কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, বরুড়া, লালমাই, চান্দিনা ও দেবিদ্বার উপজেলা থেকে শতশত পাইকার বিভিন্ন পরিবহনে সবজি নিয়ে আসেন। রাতেই এসব পণ্য খালাস ও বিক্রি শুরু হয়। সকাল পর্যন্ত খুচরা ব্যবসায়ীরা এসব পণ্য সংগ্রহ করে বিভিন্ন বাজারে বিক্রির জন্য নিয়ে যান।

নিমসার বাজারে ভোলা থেকে আসা পাইকার খোরশেদ আলম জানান, এক সপ্তাহ আগেও শশা (মারফা) প্রতি কেজি ৩০ু৩৫ টাকা ছিল, যা বর্তমানে বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট কাগুজি লেবু এক হালি যেখানে ৮ টাকা ছিল, এখন প্রতি পিছ সর্বনিম্ন ৮ টাকা। করলা বিক্রি হচ্ছে ৫০ু৬০ টাকায়, গাজর ৩৫ু৪০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, খিরা ৫০ টাকা, কাঁচা মরিচ ১৪০ু১৬০ টাকা কেজি দরে।

এছাড়াও ধুন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৭০ টাকা, ক্যাপসিকাম ৮০ টাকা ও বড় সাইজের লেবু প্রতি হালি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ধনেপাতা, লালশাক ও পালংশাক এখনো তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে।

বাজারের মুন্সি বাণিজ্যালয়, বাগেরহাট বাণিজ্যালয় ও এম এস বাণিজ্যালয়ের আড়তদাররা জানান, রমজানকে কেন্দ্র করে পরিবহন ভাড়া কিছুটা বেড়েছে। কখনো পর্যাপ্ত মালামাল না আসায় ক্ষতি পুষিয়ে নিতে পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

অন্যদিকে খুচরা বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি দামের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ দামে পণ্য বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খুচরা বিক্রেতা জানান, ছোট কাগুজি লেবু পাইকারিতে ৩২ টাকা হালি কিনে ৬০ু৭০ টাকায়, শশা ১৫০ু১৬০ টাকা, করলা ১৮০ টাকা ও কচুর লতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ অবস্থায় প্রতিটি বাজারে পণ্যের মূল্যতালিকা টাঙানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। বিষয়টি সম্পর্কে ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইসরাত হায়দার মামুন বলেন, “পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান অস্বাভাবিকভাবে বেশি। এতে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড

এফএনএস স্পোর্টস: একসময় ছিল দুই ক্লাবের ¯^াভাবিক লেনদেন| এখন সেটি একমুখী লেনদেনে পরিণত হয়েছে| গত এক দ...

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোত...

এফএনএস স্পোর্টস: ফেরান তোরেসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে প্যারিস সাঁ-জার্মেই (পিএসজি)| বার্সে...

ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি

এফএনএস স্পোর্টস:অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে| ডারউইন টেস্টের তৃতীয় দ...

ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল

এফএনএস বিদেশ : কর্মীদের ডিউটি ও সময়সূচিতে বারবার পরিবর্তনের প্রতিবাদে কেবিন ক্রুদের ধর্মঘটের কারণে ব...

বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান প...

এফএনএস বিদেশ : বেলজিয়ামের একটি নির্মাণস্থলে সংস্কারকাজ করার সময় বিপুল পরিমাণ ¯^র্ণ পাওয়ার পর পুলিশ এ...

রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি

এফএনএস বিদেশ : ভেনেজুয়েলায় গত শুক্রবার রাজনৈতিক বন্দি হিসেবে বিবেচিত আরও ১৩১ জনকে মুক্তি দেওয়া হয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড
➤ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস, চুক্তি ৫০ মিলিয়ন ইউরোতে
➤ ডারউইনে বাংলাদেশের ইতিহাস গড়ার হাতছানি
➤ ইজিজেটের কেবিন ক্রুদের ধর্মঘটে ফ্রান্সে ১০০ ফ্লাইট বাতিল
➤ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের ¯^র্ণের সন্ধান পেলেন শ্রমিকরা
➤ রাজনৈতিক সমঝোতায় ভেনেজুয়েলায় ১৩১ বন্দির মুক্তি
➤ জন্মদিনে আইয়ুব বাচ্চুকে ফিরিয়ে আনছে ‘উত্তরাধিকার’
➤ গুঞ্জন উড়িয়ে ফিরছে গোপাল ভাঁড়, ছয় ঘণ্টার বিশেষ পর্ব প্রকাশ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir