প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Feb 2026, 12:21 AM
রমজানকে সামনে রেখে কুমিল্লায় ভোক্তা দপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আয়েশা আক্তার
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুমিল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা সদরের বাদশা মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে নিয়মিতভাবে ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে দোকানগুলোর ক্রয় ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...