প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 May 2025, 1:53 AM
দেবিদ্বারে রাস্তার মেরামত ও দখলমুক্ত করার দাবী এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ মন্দির সংলগ্ন অভিনাস মাষ্টার ও তাপস সাহার বাড়ীর হতে হোসেনপুর হয়ে চন্দনগর পর্যন্ত প্রায় ৩কিঃ মিঃ ইটের সলিং রাস্তাটি দীর্ঘদিন মেরামত না থাকা এবং রাস্তার দু পার্শ্ববর্তী বাড়ি ঘরের মানুষের দখলের কারনে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। রাস্তার বিভিন্ন জায়গার ইট গুলি নষ্ট ও চুরির কারণে খানাখন্দের সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। উক্ত এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা চলাচলে চরম কষ্টে আছে। এলাকায় বসবাসরত মানুষ প্রয়োজনীয় যানবাহন নিয়ে চলাচল করতে পারে পারছেনা। এলাকার অনেক বসতি রাস্তার ইটের সলিং এর উপর পাকা দেওয়াল ও টিনের বেড়া দিয়ে রাখাতে বাস্তাটি দিন দিন সরু হয়ে যাচ্ছে। ২৬শে মে সোমবার এলাকার ভোক্তভোগী সাধারন জনগন সাংবাদিকদের মাধ্যমে তাদের কষ্টের কথা তুলে ধরেন। আবুল খায়ের বাবুল মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হান্নানসহ স্থানীয় জনগন জানান, এলাকায় কোন বড় গাড়ী প্রবেশ করতে পারেনা, এতে এলাকার উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে। তিনি প্রশাসনের কাছে রাস্তাটি সংস্কার করে পিচ ঢালাইয়ের মাধ্যমে কার্পেটিং করার আবেদন জানান। এছাড়া এলাকার গোলাম মোর্শেদ, আলামিন ও আবুল কালাম জানান, সরকার রাস্তার উন্নয়নে আসলে আমরা রাস্তার উপর থেকে অবৈধ দখলদার সড়িয়ে দিতে সহযোগীতা করব।
এই বিষয়ে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, বিষয় টি আমার জানা নেই থানা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন। এবিষয়ে থানা ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এই মুহূর্তে রাস্তাটির আপডেট কোন তথ্য দিতে পারছিনা, আমার ওয়াসআপ নাম্বারে রাস্তার ছবি তুলে পাঠান, ব্যাবস্থা নিবো। পরোক্ষনে তিনিন মুঠোফোনে বলেন খবর নিয়েছি রা¯াটির আইডি নাম্বার নেই ইতিমধ্যে আইডি নম্বর সংযুক্ত করে কার্পেটিং করে দিবো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কুমিল্লায় জেলা পুলিশ ও গ...
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলি...
বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরি...
কাজী খোরশেদ আলমবুড়িচং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করা...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অ...
নিজস্ব প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন...
কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধ...
ফারুক আজমকুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে ...
বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মুখে তৃপ্তির হাসি নিয়ে ছিন্নমূল মানুষে...