...
শিরোনাম
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:27 AM

...
ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-তারেক রহমান News Image

মাহফুজ নান্টু 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে, সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করলে মানুষের পেট ভরবে না। সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়।

তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের জন্য সহজ শর্তে ছোট ঋণ চালু করব, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করব। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।”

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো পরিকল্পনাও নেই। বিএনপিই প্রথম সরকারে গেলে কী কী করবে, তা ধাপে ধাপে তুলে ধরছে। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব। কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সে সময় আবার কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে। তিনি জোর দিয়ে বলেন, “আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা।

জনসভার আগে কুমিল্লাকে আলাদা বিভাগ ঘোষণার দাবি উত্থাপন করা হলেও তারেক রহমান এ বিষয়ে আশ্বাসমূলক কোনো বক্তব্য দেননি। জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ড. রেদোয়ান আহমেদ, জসিম উদ্দিন, সাবেক এমপি মজিবুর রহমান মজু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মোস্তাক মিয়া, আশিকুর রহমান ওয়াসিম, আমিরুজ্জামান আমির, নজরুল হক ভুঁইয়া স্বপন, উদবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা ও চাঁদপুর জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নাকি দেশের মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা ধোঁকা দিতে যাব কেন? এই মানুষদের কাছে আমাদের আবারও আসতে হবে না? আমরা সরকারে ছিলাম। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে। অনেকেই কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছেন, আমরা সরকারে গেলে একসঙ্গে ফ্যামিলি কার্ড দিব। আমরা কিন্তু একবারও বলিনি এ কথা। আমরা আমাদের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করব। রোববার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা সমালোচনা করছে, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। আমরা ভাষা শেখানোর মাধ্যমে কর্মসংস্থান করব। মা-বোনেরা বিভিন্ন রকমের কাজ করেন। তাদের জন্য ছোট ছোট লোনের ব্যবস্থা করব। কম্পিউটার শিখিয়ে এক্সট্রা ইনকামের ব্যবস্থা করব। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করব। যারা সমালোচনা করছে, তারা দেশের মানুষকে কোনো পরিকল্পনা দেয়নি, আমরাই প্রথম সরকারে গেলে কী কী পরিকল্পনা গ্রহণ করব সে বিষয়ে বলছি। কে কি বলল, তাতে কিছু যায় আসে না। আমরা ১,২,৩ করে পরিকল্পনা বাস্তবায়ন করব। ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা নিয়ে কাজ করব।

তারেক রহমান বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বের হবেন। এরপর জামাতে ফজরের সালাত আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন। ভোট শুরু হলে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে করে কেউ ভোট ডাকাতি না করতে পারে। বিজয়ী হলে আমি আবারও চৌদ্দগ্রাম এসে খাল খনন করব।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন প্রমুখ। এই সমাবেশ ছাড়াও এদিন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে এবং দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুটি সমাবেশ করবেন তারেক রহমান।







ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir