...
শিরোনাম
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jan 2026, 12:31 AM

...
কীর্তিমতী হাসিনা ওহাব আর নেই News Image

অশোক বড়ুয়া

কুমিল্লার বহুল প্রচারিত দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক হাসিনা ওহাব আর নেই। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সকাল থেকেই নগরীর বাগিচাঁগাও এলাকায় অবস্থিত রূপসী বাংলা ভবনে মরহুমার নিজস্ব বাসভবনে আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মীরা ছুটে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দৈনিক রূপসী বাংলার সম্পাদক হাসিনা ওহাবের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে দেখা যায় অসংখ্য মানুষকে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গভীর সমবেদনা জানান। 

হাসিনা ওহাবের কর্মময় জীবন ছিল বেশ বর্ণাঢ্য। তিনি ১৯৬৩ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন কলেজে বাংলা অনার্স সম্মান শ্রেণিতে ভর্তি হন। ২ বছর সেখানে পড়ালেখা করার পর হাসিনা ওহাব ১৯৬৫ সনে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে কুমিল্লায় বসবাস শুরু করেন। ১৯৬৭ সনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সম্মান শিক্ষাবর্ষ শুরু হলে তিনি বাংলায় সম্মান ডিগ্রী অর্জনের জন্য ভর্তি হন। সে সময় তিনিই ছিলেন সম্মান শ্রেণির একমাত্র নারী শিক্ষার্থী। হাসিনা ওহাব কুমিল্লা পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক, আত্মনিবেদিতা মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ বছর। তিনি কুমিল্লা হাই স্কুল, লুৎফুন্নেছা স্কুল এবং বাগিচাগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কিছুদিন। অত্যন্ত ধর্মপরায়ণ হিসেবে তিনি এলাকায় বেশ সুনাম অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি তাঁর স্বামী দৈনিক রূপসী বাংলার প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল ওহাবের সহযোগি হিসেবে দৈনিক রূপসী বাংলায় বেশ অবদান রাখেন। নারী সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য হাসিনা ওহাব প্রথম আলো-ডেইলি স্টার এবং স্কয়ার গ্রুপ থেকে কীর্তিমতী সাংবাদিকের সম্মাননা লাভ করেন।  

গতকাল বাদ জোহর নগরীর পশ্চিম বাগিচাঁগাও এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগিচাঁগাও কবরস্থানে দৈনিক রূপসী বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা ও তার স্বামী মরহুম অধ্যাপক আবদুল ওহাবের কবরের পাশে তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রমে অংশ নেন মরহুমার মেঝ পুত্র দৈনিক রূপসী বাংলার নির্বাহী সম্পাদক আরিফ অরুণাভ, কনিষ্ঠ পুত্র প্রধান বার্তা সম্পাদক আসিফ তরুণাভ, জামাতাগণ, আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষীরা। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

হাসিনা ওহাবের নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহানগর আমির  ও জামায়াত মনোনীত কুমিল্লা সদর-৬ আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপি নেতা আতাউর রহমান ছুটি, জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাশুক আলতাফ চৌধুরী, কুমিল্লার কাগজ সম্পাদক মো. আবুল কাশেম (হৃদয়), দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, প্রেস ক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, আমার শহর সম্পাদক গাজিউল হক সোহাগ, বাংলার আলোড়ন সম্পাদক মো. রফিকুল ইসলাম, কুমিল্লার জমিন সম্পাদক শাহজাদা এমরানসহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ কুমিল্লা ক্লাবের আপ্যায়ণ ও আমোদ প্রমোদ সম্পাদক ওমর ফারুক শাহীনের নেতৃত্বে কুমিল্লা ক্লাবের সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা এবং রূপসী বাংলা ভবন ফ্ল্যাট মালিক সমিতির পক্ষ থেকে মো: হাবিবুর রহমান খান, আজাদ মাসুম চৌধুরী, ব্যাংকার মো: হুমায়ুন কবীর, কাউছার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রাসেল আহমেদ, মানবাধিকার কর্মী আলী আকবর মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মরহুমার আত্মীয়-স্বজন ও মুসল্লিগণ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir