প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 9:56 AM
ভিক্টোরিয়া কলেজে আন্ত-বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সজিব মাহমুদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আন্ত-বিভাগ বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কলেজের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগের মুখোমুখি হয়। খেলাটির শুভ উদ্বোধন করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোশাররাফ হোসাইন।
খেলার শুরুতে দু'দলের মধ্যকার টসে জিতে সমাজবিজ্ঞান বিভাগ প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাণীবিদ্যা বিভাগ ৮ উইকেটে ১২৭ রানে অলআউট হয়ে যায়। ফলে সমাজবিজ্ঞান বিভাগ ৩৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে সর্বাধিক ৭৮ রান করে নিলয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীদের জন্য দুঃখজনক বিষয় হলো অপরিকল্পিত নগরায়নের কারণে দেশের অধিকাংশ খেলার মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে। খেলাধুলার সুযোগ না থাকলে শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ব্যাহত হয়। কুমিল্লার জেলা প্রশাসন, প্রশাসনিক কর্তৃপক্ষ ও নাগরিক সমাজকে আহ্বান জানাই—খেলার মাঠগুলো যেন আর ধ্বংস না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম, কুমিল্লা মহানগর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, সাবেক ভিক্টোরিয়া কলেজ সভাপতি এমদাদুল হক মামুন, ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন, সেক্রেটারি ইফতিয়ার আহমেদ সাব্বির, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত আল হোসাইনী এবং সহকারী ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...