প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jan 2026, 10:07 AM
নির্বাচন ও গণভোটে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ- ব্রাহ্মণপাড়ায় জেলা প্রশাসক
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান প্রধান অতিথি হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে আয়োজিত গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক। একই দিনে তিনি উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
এছাড়া উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে তিনি সাহেবাবাদ ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন।
গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আখন্দ। প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, সেনাবাহিনীর ব্রাহ্মণপাড়া ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রেজওয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...