...
শিরোনাম
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ ⁜ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ ⁜ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু ⁜ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম ⁜ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা ⁜ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক ⁜ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ⁜ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:10 AM

...
নবীনগরে জনপ্রিয় হচ্ছে জিরো টিলেজ আবাদ News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ 

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জিরো টিলেজ বা শূণ্য চাষে আবাদ পদ্ধতি। জমি চাষ না করে কিংবা স্বল্প চাষে ফসল উৎপাদনের এই কৌশল কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জিরো টিলেজ পদ্ধতিতে জমি চাষ না করে আগের ফসলের অবশিষ্টাংশ রেখে সরাসরি বীজ বপন করা হয়। এতে উৎপাদন খরচ কমে, সময় ও শ্রম সাশ্রয় হয়। নবীনগরে সরিষা, মসুর, খেসারি, রসুন ফসলে এই পদ্ধতিতে ভালো ফলন দিচ্ছে। হালকা বালি-মাটিতে বাদামও জিরো টিলেজে আবাদ করা হয়েছে। রাজস্ব অর্থায়নে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প (বি-স্ট্রং) এর আওতায় নবীনগর উপজেলায় চলতি বোরো মৌসুমে জিরো টিলেজ বা শূণ্য চাষের আওতায় ২১ টি ইউনিয়নের শতাধিক স্থানে বাদাম, সরিষা এবং ডালজাতীয় ফসল আবাদ করা হয়েছে। শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক জনাব রাজিব মিয়া জানান, আমাদের ব্লকের উপসহকারী কৃষি অফিসার আবুল হোসেন পরামর্শে আমি শূণ্য চাষে সরিষা ছিটিয়ে দেই। উপজেলা কৃষি অফিস থেকে বি-স্ট্রং প্রকল্পের আওতায় একটি প্রদর্শনীর মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ গ্রহণ করি। আগে যেখানে জমি চাষ, মই দেওয়া ও প্রস্তুুত করতে অতিরিক্ত সময় এবং খরচ হতো, সেখানে জিরো টিলেজ ব্যবহারে খরচ প্রায় ৩০৪০ শতাংশ পর্যন্ত কমছে। একই সঙ্গে মাটির আর্দ্রতা বজায় থাকায় সেচের প্রয়োজনও কম হচ্ছে। বিদ্যাকুট ইউনিয়নের কৃষক কুলসুম আক্তার জানান, আমি এই বছর প্রথমবারের মতো বিনা চাষে সরিষা আবাদ করতে উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম ভৌমিকের মাধ্যমে উৎসাহ পাই। এখন মাঠের সবার জমির আগে আমার জমি দ্রুত পরিপক্ক হচ্ছে দেখে স্থানীয় অনেক কৃষক আগামীতে উৎসাহ পাচ্ছে। নবীনগর উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী উপকরণ বিতরণ ছাড়াও উদ্ভুদ্ধকরণের মাধ্যমে প্রায় ২৫০ বিঘা জমিতে রোপা আমন ধান কর্তণের আগে রিলে পদ্ধতি এবং বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলায় ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর ২৫ বিঘা, রসুন ১০ বিঘা, বাদাম ২৫ বিঘা জমিতে বিনা চাষে এবং স্বল্প চাষে আবাদ করা হয়েছে। নবীনগর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, জিরো টিলেজ বা বিনা চাষে আবাদ মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়, উপকারী অণুজীব সক্রিয় থাকে এবং মাটির ক্ষয় কম হয়। এছাড়া, কার্বন নিঃসরণ কম হওয়ায় এটি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষকদের সময় এবং অর্থ দুটিই সাশ্রয় হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নবীনগরের বিভিন্ন ইউনিয়নে কৃষি বিভাগের তত্ত্বাবধানে প্রদর্শনী ল্লট স্থাপন করা হয়েছে। এসব প্লটে সরিষা, মসুর, খেসারি সহজভাবে এবং বাদাম নির্দিষ্ট শর্তে জিরো টিলেজ পদ্ধতিতে আবাদ করে আশাব্যঞ্জক ফলন পাওয়া যাবে। বর্তমানে মাঠের দৃশ্য দেখে অন্যান্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক প্রশিক্ষণ, মানসম্মত যন্ত্রপাতি ও কৃষক সচেতনতা বাড়ালে নবীনগরে জিরো টিলেজ আবাদ আরও বিস্তত হবে। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি কৃষকের লাভ বাড়বে এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এক ধাপ এগিয়ে যাবে অঞ্চলটি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...

কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন

আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১

আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...

সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু

‎সাইফুল ইসলাম ‎কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...

শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
➤ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
➤ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
➤ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
➤ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
➤ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
➤ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
➤ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir