প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:09 AM
লালমাইয়ে ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন পরিষদে প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সরকারের পক্ষ থেকে এলাকার অবহেলিত ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। এ-সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত উল্লাহ, ইউপি সদস্য দিলীপ সিংহ, ইউপি সদস্য খন্দকার ফরিদ আহমেদ, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, ইউপি সচিব লুনা নাহার, সহকারী সচিব হৃদয় চন্দ্র দাসসহ অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও মানবিক কাজ অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...