প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:02 AM
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে এই আয়োজন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার, বিজিডিসিএলের পরিচালনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
গণশুনানিতে সাধারণ জনগন দাবি করেন, বাখরাবাদ গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকদের ন্যায্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার, নতুন সংযোগের জন্য ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমার পরও সংযোগ না দেয়ার বিষয়গুলো সমাধানের জন্য ব্যবস্থা নিতে হবে।
বিজিডিসিএলের পক্ষ থেকে জানানো হয়, জেলায় অতিরিক্ত এক থেকে দুই মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হবে এবং অপচয় ও লিকেজ রোধে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উপ-মহাব্যবস্থাপক বিক্রয় ডিপার্টমেন্ট (ব্রাহ্মণবাড়িয়া) জানান বিভিন্ন এলাকায় অবৈধ আবাসিক গ্যাস সংযোগ রয়েছে। একাধিক বার বিচ্ছিন্ন করার পরও ব্যবহারকারী নিজ উদ্যোগে পুনরায় সংযোগ গ্রহণ করে গ্যাস ব্যবহার করছে। তাছাড়া কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন অভিযান টীমকে বাধা প্রদান করছে। বিজিডিসিএল এর পাইপ লাইনে লিকেজ সনাক্তকরণ প্রজেক্টে দেখা যায়, বাসাবাড়ির হাউজ লাইনে প্রায় ৪১% লিকেজ রয়েছে। অবৈধ আবাসিক সংযোগ বন্ধ এবং হাউজ লাইনের লিকেজ মেরামত সম্পন্ন হলে ব্রাহ্মণবাড়িয়া এলাকার গ্রাহকগন নিরবচ্ছিন্ন গ্যাস পাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...