প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 8:03 AM
বুড়িচংয়ে রাইস মিলের ছাই ও কুড়ার ময়লায় এক পরিবারের মানবতার জীবন যাপন
ইকবাল হোসেন সুমন
কুমিল্লা বুড়িচং উপজেলা ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা কুমিল্লা সিলেট মহাসড়ক সংলগ্ন আল সাফা রাইস মিলের আগুনে পোড়া ছাই ও কুড়ার ময়লায় একটি পরিবার মানবতর জীবন যাপন করছে।
বাড়িটিতে বসবাসকারী মালিক সুমন মিয়া পিতা জুলফু মিয়া পরিবারের সাথে কথা বলে জানা যায়, আল সাফা রাইস মিলের আগুন পোড়া ছাই ও কুড়ার ময়লা বাতাশে উড়ে আমাদের বাড়ি ঘর নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে রান্না বান্না করা যাচ্ছে না বাহিরে। চোখের মধ্যে আগুন এর কনা ছাই চোখে পড়ে সুমনের মায়ের চোখ নষ্ট হওয়ার পথে। বাড়ির টিনের চাল কুড়া ও আগুন পোড়া ছাই পড়ে নষ্ট হচ্ছে। আমরা মানবতার জীবন যাপন করছি, আমরা আল সাফা রাইস মিলের মালিক কর্তৃপক্ষের কাছে বার বার অভিযোগ করছি, তারা আমাদের কোন কথা শুনেন না, কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা এলাকার মেম্বার চেয়ারম্যান কাছে ও অভিযোগ করেছি কেউ ব্যবস্থা গ্রহন করেননি। আমরা বাড়িতে থাকবো এমন উপায় নাই। এ অবস্থায় আমরা জেলা প্রশাসক, পরিবেশ উপ-পরিচালক ও পুলিশ সুপার মহোদয় কাছে বিশেষ অনুরোধ করছি আপনারা এদের বিরুদ্ধে যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফর রহমান বলেন, আমাদের কাছে কেউ এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে আওয়ামী লীগের সভাপতি রব চেয়ারম্যান নামে মামলা আছে তাকে গ্রেফতার করা হবে। মানবেতর জীবন যাপন করা পরিবারটি অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ইসলাম বলেন, আপনার মাধ্যমে জেনেছি আমি। তদন্ত করে অতি শ্রীঘই আইন আনুগভাবে ব্যবস্থা গ্রহন করব। তাদের কাগজপত্র আছে কি নাই তদন্ত করে তাদের বিরুদ্ধে অবশ্যই একশান যাবে প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...