প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jan 2026, 7:58 AM
আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার সংলগ্ন ধনুয়াখলা এলাকায় আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা বিপ্লব চ্যাটার্জির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশ নেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০টি কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপে ফাউন্ডেশনের সদস্য জামাল আহমেদের অর্থায়নে আরও ৭০০টি শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সভাপতি হাজী আম্বর আলী, কোষাধ্যক্ষ খোকন মিয়া এবং সদস্য বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...