...
শিরোনাম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান ⁜ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান! ⁜ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ ⁜ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে'' ⁜ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি ⁜ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের ⁜ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ ⁜ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান ⁜ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন ⁜ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন ⁜ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত ⁜ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ ⁜ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ⁜ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’ ⁜ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ, ⁜ বিশ্ব পর্যটন দিবস ⁜ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ⁜ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:11 AM

...
নবীনগরে বাণিজ্যিক ভাবে ক্যাপসিকামের আবাদ News Image

আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষিতে যুক্ত হলো নতুন সম্ভাবনাময় ফসল ক্যাপসিকাম। প্রথমবারের মতো উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার পৌরসভা, লাউরফতেহপুর, সাতমোড়া, বীরগাঁও, জিনদপুর ইউনিয়নের একাধিক স্থানে প্রায় ১০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম আবাদ হচ্ছে। ক্যাপসিকাম একটি জনপ্রিয় সবজি, যা মিষ্টি মরিচ নামেও পরিচিত। সবুজ, লাল ও হলুদ— এই তিন রঙের ক্যাপসিকাম বাজারে বেশি দেখা যায়।‎এতে ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় এটি মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি বাজারে এর চাহিদা ও দাম তুলনামূলক ভালো হওয়ায় কৃষকদের জন্য এটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাদে ঝাল না হলেও পুষ্টিগুণে এটি অত্যন্ত সমৃদ্ধ এবং আধুনিক রান্নায় এর ব্যবহার দ্রুত বাড়ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ক্যাপসিকাম চাষে তুলনামূলক কম জমি ব্যবহার করেও ভালো ফলন পাওয়া যায়। প্রতি বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে আবাদ করতে ২০০০ থেকে ২২০০ চারা প্রয়োজন। এক বিঘা জমিতে কৃষকদের চারা ক্রয়, অন্যান্য উপকরণ ক্রয়সহ ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা ব্যয় হচ্ছে। সঠিক পরিচর্যা হলে চারা রোপণের প্রায় ৬০ থেকে ৭০ দিনের মধ্যেই প্রথম ফল সংগ্রহ করা সম্ভব হয় এবং এরপর ৭ থেকে ১০ দিন পরপর ফল তোলা যায় কমপক্ষে ৩ মাস পর্যন্ত ফলে দীর্ঘ সময় ধরে নিয়মিত আয় নিশ্চিত হচ্ছে কৃষকদের। এই মূহুর্তে খুচরা বাজারে ক্যাপসিকামের মূল্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত উঠানামা করছে। এক বিঘা জমিতে গড়ে ৩ থেকে ৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব বলে জানায় মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। নবীনগর উপজেলাজুড়ে ‎আবাদকৃত ক্যাপসিকাম এরই মধ্যে মাঠে আশাব্যঞ্জক ফলন দেখা গেছে। সাতমোড়া ইউনিয়নের মাধবপুর মহল্লার প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তা হবি মিয়া জানান, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে একটি উচ্চমূল্যের ফসল প্রদর্শনী বরাদ্দ পাই, পরবর্তীতে উপসহকারী কৃষি কর্মকর্তা সফুরুল্লাহ সাহেবের পরামর্শে সঠিক পরিচর্যা ও আধুনিক চাষ পদ্ধতি অনুসরণ করে ক্যাপসিকাম আবাদ করেছি। ক্যাপসিকাম চাষে লাভের পরিমাণ অন্যান্য অনেক সবজির তুলনায় বেশি। বিশেষ করে ক্যাপসিকামের বাজারমূল্য বেশি হওয়ায় আয় আরও বাড়ছে। মালচিং পেপার দিয়ে আগাম মালচিং করেছি। আগামীতে পলিনেট হাউজের মাধ্যমে বড় পরিসরে অফ সিজনেও আবাদ করবো। উচ্চমূল্যের ফসল আবাদের সম্ভাবনা নিয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, নবীনগর উপজেলায় শিক্ষিত তরুণ এবং উদ্যমী কৃষকদের বাণিজ্যিক কৃষিতে সংল্লিষ্টতা বাড়াতে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় কৃষি উপকরণ, উদ্যোক্তা প্রশিক্ষণ দিচ্ছি। এই বছর প্রথম নবীনগর উপজেলায় ১০ বিঘা জমিতে ক্যাপসিকাম আবাদ হচ্ছে। উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনে সচেতন হলে ক্যাপসিকাম হতে পারে নবীনগরের একটি সম্ভাবনাময় ফসল। এতে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা স্থানীয় সুপারশপ, আড়তদার এবং রেস্টুরেন্টের সাথে কৃষকদের সংযোগ সৃষ্টি করার কাজ করে দিচ্ছি। ক্যাপসিকাম আবাদের গুরুত্ব নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন জানান, শীতকালীন সবজি হিসেবে ক্যাপসিকাম এখন কৃষকদের কাছে একটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। অক্টোবর-নভেম্বর মাসে চারা রোপণ করে ডিসেম্বর থেকেই ফল সংগ্রহ শুরু করা যায়। একবার গাছে ফল আসলে দীর্ঘ সময় ধরে নিয়মিত উত্তোলন করা সম্ভব হয়। দেশজুড়ে স্বাস্থ্যসচেতন মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহরাঞ্চলের ন্যায় ক্যাপসিকামের চাহিদা গ্রামাঞ্চলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানে ক্যাপসিকামের ব্যবহার বেড়েছে কয়েকগুণ। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপসিকামে থাকা ভিটামিন ঈ ও অ্যান্টিঅক্সিডেন্ট মানবদেহের জন্য অত্যন্ত উপকারী হওয়ায় ভবিষ্যতে এর বাজার আরও সম্প্রসারিত হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...

মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...

বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...

''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...

অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...

কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
➤ মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান!
➤ বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা বাঁধা মরদেহ
➤ ''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
➤ অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে অব্যাহতি
➤ কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যাল এইডের
➤ কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় ‘মেড ইন ইউএসএ’ লেখা পিস্তল উদ্ধার, ছয় রাউন্ড গুলি জব্দ
➤ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান
➤ কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন
➤ কুবিতে তিন শিক্ষকের শাস্তি শিথিলের সিদ্ধান্ত বাতিলে মানববন্ধন
➤ যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁস কাণ্ডে শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
➤ যে স্থাপনাগুলো একদিন গড়েছিলেন, সেগুলোর সামনে দাঁড়ালেন ওয়াদুদ ভূঁইয়া
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
➤ ঝলম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
➤ কুমিল্লায় বাংলা সংস্কৃতি বলয়ের ‘শরতের বৈঠকি আড্ডা’
➤ কুমিল্লার উত্তর দূর্গাপুরে ওয়ারিশ সনদ নিয়ে জালিয়াতির অভিযোগ,
➤ বিশ্ব পর্যটন দিবস
➤ মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি
➤ দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir