প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jan 2026, 12:12 AM
চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘কাজী এনাম ফাউন্ডেশন (ইউএসএ) এর চেয়ারম্যান কাজী মো. এনামুল হক। ফলাফর ঘোষণা ও আলোচনা সভা শেষে এবারের বৃত্তিপ্রাপ্ত সর্বমোট ১০১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন তিনি।
আইডিয়াল ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা আবদুল মান্নান, চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ব্যব¯’াপনা পরিচালক মো. কামাল উদ্দিন পাটোয়ারী, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ বিএসসি, আমেরিকা প্রবাসী মো. শাহীন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মো.এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, আইডিয়াল স্কুলের পরিচালক গাজী শহিদুল ইসলাম, আবদুল মমিন, কাজী জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন মিশু প্রমুখ।
এর আগে গত ২৬ ডিসেম্বর শুক্রবার চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ আশেপাশের মোট ৩১টি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। তারমধ্যে ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে ৬৭ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল ক...তি শিক্ষার্থীকে সনদ, সম্মাননা স্মারক ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার স্বরূপ প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ কর্ত...পক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় আবারও কিশোর গ্যাং ও কিশোর অপরাধবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় মেঘনা নদীতে মর্মান্তিক ট্রলারডুবির ঘটনায় নিহত পাঁচজনের পর...
বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬দিন পর তিতাস নদী থেকে উদ্ধার হাত-পা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ৬ দিন পর তিতাস নদী থেকে...
''দেশে তিন কোটি মানুষ খাদ্যজনিত রোগে ভুগছে''
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় আয়োজিত উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ...
অধ্যক্ষকে ফাঁসাতে ভর্তি ফরমে আওয়ামী স্লোগান, কলেজ ইনচার্জকে...
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজ...
কুমিল্লায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ লিগ্যা...
কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমের আওতায় ৪১ কার্যদিবসে ২ হাজার ৪৪০ জনকে আইনি পরামর্শ দেওয়া...