...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jan 2026, 8:18 PM

...
ইরানে বিক্ষোভে এ পর্যন্ত নিহত কমপক্ষে ৫৩৮ News Image

ইরানে গত ১৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন কমপক্ষে ৫৩৮ জন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। তবে বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ গত তিন দিন ধরে ইরানে ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক আন্তর্জাতিক কল নেটওয়ার্ক বন্ধ থাকায় বিক্ষোভে সহিংসতা ও হতাহত বিষয়ক তথ্য খুব কম জানা যাচ্ছে। গতকাল রোববার ইরানের কয়েকটি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো উপচে পড়ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত ও আহতদের ভিড়ে। রাজধানী তেহরানের একটি বড় হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, তাদের মর্গে লাশ রাখার আর জায়গা না থাকায় নতুন যেসব মরদেহ আসছে-সেসব ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইরানের সরকার এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস একটি মুক্তভাবে নিহতের প্রকৃত সংখ্যা যাচাইয়ে চেষ্টা করেছিল, কিন্তু ইন্টারনেট আন্তর্জাতিক ফোন নেটওয়ার্ক বন্ধ থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত প্রায় দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। এই আন্দোলন বিক্ষোভের প্রধান কারণ অর্থনীতি। বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯ লাখ ৯৪ হাজার ৫৫। অর্থাৎ ইরানে এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ ইরানি রিয়েল। জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে গত গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচারা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর-গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে-এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত রোববার দেশের অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও বলেছেন, তার সরকার জনগণের কথা শোনার জন্য প্রস্তুত।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir