প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:06 AM
ব্রাহ্মণপাড়ার চান্দলা ইউনিয়নে শীত উপহার পেল ২’শ পরিবার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
কম্বল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাপ্ত কম্বলগুলো ইউনিয়নের প্রকৃত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতার তুলনায় কম্বলের সংখ্যা সীমিত হলেও সবচেয়ে বেশি প্রয়োজন এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. শিপন মিয়া, মো. আলমগীর সরকার, পরিষদের হিসাবরক্ষক উজ্জ্বল চক্রবর্তী, গ্রামপুলিশের সদস্যরা এবং কম্বলপ্রাপ্ত উপকারভোগীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...