প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:05 AM
কুমিল্লায় র্যাবের অভিযানে বিভিন্ন মামলার শতাধিক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-১১, সিপিসি-২ এর টহল দল বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। র্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গত ৫ আগস্ট থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলার ১৯২ জন আসামি, ধর্ষণ মামলার পলাতক ১০৭ জন, অস্ত্র মামলায় ৪০ জন, চাঞ্চল্যকর মামলার ৩২৮ জন এবং তালিকাভুক্ত সন্ত্রাসীসহ মোট ৬৪ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৪টি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৪০৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক কারবারি ৫২০ জন, অপহরণকারী ৯৩ জন, জেলখানা থেকে পলাতক ৩৯ জন, ডাকাত ও ছিনতাইকারী ১০০ জন এবং প্রতারণা মামলার আসামি ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...