প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jan 2026, 9:08 AM
বুড়িচংয়ে উপজেলা বিএনপির “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলা ছাত্র দলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ৮ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক উর্মি আক্তার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতি বাকী যোবায়ের আলম জিলানী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম, কুমিল্লা হল ছাত্র দলের নেতা যোবায়ের আল হাসান পার্থ, দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহম্মেদ পাখী এবং পরিচালনা করেন যৌথ ভাবে উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দীন খান। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ, জুবায়ের আহমেদ, হৃদয় হাসান ,সদর ইউনিয়ন ছাত্র দল আহবায়ক শাহপরান ভূঞা,সদস্য সচিব সবুজ, ছাত্রদল নেতা রাশেদুল হক, মামুনুর রশীদ, আল আমিন, লোকমান হোসেন বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...