প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:28 AM
বুড়িচং ছয়গ্রাম আলিম মাদরাসা'র প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধি
'শেখড়ের টানে প্রানের স্পন্দনে' উক্ত প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে দ্বীনি শিক্ষা বিস্তার ও নৈতিক মানুষ গঠনের সুদীর্ঘ ৭৫ বছরের গৌরবোজ্জ্বল পথচলা উপলক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলিম মাদরাসা'র প্লাটিনাম জয়ন্তী উৎসব ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আয়োজনে গতকাল ২৭ ডিসেম্বর অত্যন্ত জাকজমকপূর্ণভাবে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ । প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডনএর উপ পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছ ।সভাপতি ও আহবায়ক ছয়গ্রাম আলিম মাদ্রাসা প্লাটিনাম জয়ন্তী বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন সাহেবাবাদ ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জাহিদ উল্লাহ।ছয়গ্রাম আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি ও প্লাটিনাম জয়ন্তী বাস্তবায়ন কমিটিন সদস্য সচিব হিসেবে ছিলেন অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন। পৃষ্ঠপোষকতায় ছিলেন ছয়গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. এ এইচ এম দেলোয়ার (মামুন), আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম,অধ্যক্ষ, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ আমন্ত্রিত অতিথি ছিলেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কবির আহাম্মদ, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন মাস্টার, দাতা সদস্য, গভর্নিং বডি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের( ইংরেজি) শিক্ষক মোঃ মোশারফ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ছায়ীদুর রহমান, জামাল হোসেন, সাবেক ছাত্র সুপার জামালুল হক, জহিরুল ইসলাম, দলিল লেখক কবির হোসেন,কাজী আফজলসহ মাদ্রাসার সাবেক শিক্ষক, শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...