প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Dec 2025, 12:26 AM
বাঞ্ছারামপুরে মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে গাড়িচালকদের মাঝে শীতের কানটুপি বিতরণ
ফয়সল আহমেদ খান
দেশজুড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অটোরিকশা, সিএনজি ও ভ্যানচালকসহ ভাসমান শ্রমজীবী মানুষ। এই শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন মানবতা ফাউন্ডেশনুএর অঙ্গসংগঠন মানবতা রক্তদান সংঘ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে গাড়িচালকদের মাঝে শীতের কানটুপি বিরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার সোহেল মার্কেট, শফিক মার্কেট, উপজেলা পরিষদ মোড় ও প্রতাপগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে অটোরিকশা চালক, সিএনজি চালক, ভ্যানচালক ও ভাসমান শ্রমজীবী প্রায় চার শতাধিক চালকের মাঝে শীত উপহার হিসেবে কানটুপি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মানবতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ-এর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান সুমন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মোশাররফ হোসেন রিপন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি মো. মোশাররফ হোসেন রিপন বলেন,
“আমরা প্রতি বছরই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করে থাকি। এবার ভিন্নধর্মী উদ্যোগ হিসেবে গাড়িচালকদের জন্য কানটুপি বিতরণ করা হয়েছে।”
সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উল্লাহ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতা ফাউন্ডেশন শীত উপহার বিতরণ, ঈদ উপহার প্রদান, শিক্ষাসামগ্রী বিতরণ, কুইজ প্রতিযোগিতা আয়োজন, রোগীদের সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় প্রথম ধাপে গত বৃহস্পতিবার ও আজ শুক্রবার মিলিয়ে প্রায় চার শতাধিক গাড়িচালকের মাঝে কানটুপি বিতরণ করা হয়েছে। পরবর্তী ধাপে আমাদের স্বেচ্ছাসেবীদের জন্য কানটুপি এবং বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণের মাধ্যমে শীত উপহার কার্যক্রম সম্পন্ন করা হবে।”
তিনি সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও উপদেষ্টা মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আপনাদের নিরলস সহযোগিতার কারণেই আমাদের এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে।”
কানটুপি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. যোবায়ের আহমেদ, মো. নাইম ইসলাম, মেহেদি হাসান সিয়াম, ফয়সাল আহমেদ, মেহেদি হাসান, সাজেদুল কবির সজিব, মো. নাদিম হাসান, মো. আরিফুল ইসলাম, মো. আশিকসহ অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...