প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:55 PM
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি-আবাদি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এক মাটি বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায়ের পর অভিযুক্ত মাটি বিক্রেতাকে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। এ সময় থানা পুলিশ ও চৌদ্দগ্রাম পৌর প্রশাসনের পৃথক দুটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী।
তিনি জানান, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ক...ষি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যব¯’াপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, আবাদি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন ¯’ানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় সর্বস্তরের জনসাধারণের মনে কিছুটা স্ব¯ি’ ফিরে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...