প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:53 PM
হোমনায় ইয়াবা ও ফেনসিডিল নিয়ে ধরা পড়লেন এনসিপি সভাপতির ভাইসহ চার মাদক কারবারি
মো. আবদুল হক সরকার
কুমিল্লার হোমনা উপজেলায় ইয়াবা, ফেনসিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলা এনসিপি সভাপতি রাজু আহাম্মদের ভাই সুমন আহাম্মদ। পুলিশ জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) এসআই আনিছ উদ্দিনের নেতৃত্বে উপজেলার ছয়ফুল্লাহ কান্দি গ্রামে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন-সুমন আহাম্মদ, মেহেদী মাহমুদ পিয়াল, নুরুজ্জামান বাবু ও আনিছ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/১৪(ক)/৪১ ধারায় মামলা (নংু১১, তারিখ: ২৩/১২/২০২৫ ইং) দায়ের করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শ...
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকা...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ২ হাজার ৩৫ পাঁ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের ধারাব...
১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, কুমিল্লায় আটক ৩৬৩
আয়েশা আক্তারকিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লার ১৮টি থানায় একযোগ...
ফেরীর যাত্রী ছাউনি না-কি ব্যবসার আড়ত? বাঞ্ছারামপুরে যাত্রীদে...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নারায়ণগ...
চান্দিনায় আইসক্রিমের প্রলোভনে শিশু নির্যাতন: মামলা দায়েরের...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় সাড়ে চার বছরের এক শিশুকে নির্যাতনের...
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের চার শীর্ষ নেতা গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লায় কুখ্যাত কিশোর গ্যাং ‘RAW’ ও ‘Crime Setup’-এর চার শীর্ষ নেতাকে গ্রেপ্তার...