প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:55 PM
জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন সংগ্রহ
মোঃ আক্তার হোসেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার বিকালে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর নিকট থেকে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম, শামীম কাউছার, শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা ও শহীদ সাব্বিরের মা রিনা আক্তার প্রমুখ।
এছাড়া একই দিন গণ অধিকার পরিষদের প্রার্থী মোঃ জসিম উদ্দিন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা শাখার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন বেঘ, দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...