...
শিরোনাম
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ⁜ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ ⁜ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ ⁜ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩ ⁜ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর ⁜ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি ⁜ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ ⁜ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি ⁜ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর ⁜ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী ⁜ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ⁜ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস ⁜ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু ⁜ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয় ⁜ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা ⁜ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 11:50 PM

...
চান্দিনায় ২৩ দিনেও খোজ মিলেনি রাসেল মুন্সির News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের বাসিন্দা রাসেল মুন্সি নিখোঁজ হওয়ার ২৩ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। জেলা থেকে উপজেলা-এক স্থান থেকে আরেক স্থানে ছুটে বেড়াচ্ছেন পরিবারের সদস্যরা। অথচ ঘরের ভেতর প্রতিদিন নিঃশব্দে ভারী হয়ে উঠছে অপেক্ষা। চার বছর বয়সী একমাত্র কন্যা রশ্নি দিন-রাত বাবা বলে ডেকে চলেছে। কিন্তু ২৩ দিন ধরে সেই ডাক আর পৌঁছাচ্ছে না বাবার কানে।

নিখোঁজ রাসেল মুন্সি (৩০) চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সি বাড়ির বাসিন্দা মনিরুল ইসলাম মুন্সির বড় ছেলে। গত ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর আর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় গত ৭ ডিসেম্বর রাসেলের ছোট ভাই মাসুদ রানা চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের অপেক্ষায় বসে না থেকে পরিবারের সদস্যরা নিজেরাই বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, রাসেল প্রায় নিয়মিত বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে আড্ডা দিতেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে ওই ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বেরিয়ে আসে ভয়াবহ আলামত। ঘরের বালির নিচ থেকে উদ্ধার করা হয় রাসেলের ব্যবহৃত একটি স্বর্ণের দোকানের ব্যাগ ও তার ব্যবহৃত আতরের একটি ছোট বোতল। ঘরের ভেতরে পাওয়া যায় রক্তের দাগ। কিন্তু এত কিছুর পরও মেলেনি রাসেল মুন্সির জীবিত বা মৃত কোনো দেহ।

এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও নানা প্রশ্ন। রাসেল মুন্সি কোথায়? তিনি কি এখনো বেঁচে আছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে? যদি হত্যা হয়ে থাকে, তবে দেহ গেল কোথায়?

ঘটনার সূত্র ধরে চান্দিনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় গত ১৫ ডিসেম্বর রাসেলের ঘনিষ্ঠ সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোনো তথ্য দিতে না পারলেও তদন্তকারী কর্মকর্তা তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেন।

নিখোঁজ রাসেলের স্ত্রী রুমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী বাইরে থাকলেও কখনো ফোন ধরতে দেরি করতো না। সে যে আতর ব্যবহার করতো, সেই ছোট বোতল সব সময় তার সঙ্গে থাকতো। কোরপাই গ্রামের ওই ঘরে রক্ত লেগে আছে, তার ব্যাগ পাওয়া গেছে, আতরের বোতলও পাওয়া গেছে। তাহলে আমার স্বামী কোথায়? কেউ কি তার সন্ধান দিতে পারবে না?”

তিনি আরও বলেন, “আমার চার বছরের শিশুর ‘বাবা বাবা’ ডাক কি কেউ শুনতে পাচ্ছে না? আইনের চাকা ঘুরতে এত দেরি হচ্ছে কেন? কোরপাই গ্রামের ওই ঘরের সন্ধান আমরা দিয়েছি। সন্দেহভাজনদেরও আমরা ধরে পুলিশে দিয়েছি। তাহলে পুলিশ কী কাজ করলো? আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই তো আমার স্বামীর সন্ধান মিলতে পারে।”

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “নিখোঁজ ডায়েরির পর আমরা অপহরণ মামলা গ্রহণ করেছি। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন আসামিদের আটক করা হয়েছে। কোরপাই গ্রামের পরিত্যক্ত ঘরে রক্তের দাগ পাওয়ার পর সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিজ্ঞ আদালত মঙ্গলবার আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর মূল ঘটনার উদঘাটনের সম্ভাবনা রয়েছে।”

তবে এখনো প্রশ্ন রয়ে গেছে-রক্তের দাগ, ব্যক্তিগত জিনিসপত্র ও সন্দেহভাজন আটক সত্ত্বেও কেন ২৩ দিনেও নিখোঁজ রাসেল মুন্সির ভাগ্য নির্ধারণ করা যাচ্ছে না? এক শিশুর বাবার অপেক্ষা আর কতদিন দীর্ঘ হবে-সেই প্রশ্নই এখন পুরো চান্দিনাবাসীর।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...

দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ

সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...

বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...

নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...

রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...

​কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...

আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...

ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
➤ দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
➤ বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভিযোগ
➤ রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
➤ ব্রাহ্মণপাড়ায় ১,৫৬৫ ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩
➤ চৌদ্দগ্রামে মাদক কারবারে বাধা দেওয়া বাড়িঘর ও দোকানপাটে হামলা-ভাংচুর
➤ জুলাই যোদ্ধাদের অসম্পন্ন আবেদন ও ফাইল দ্রুত নিষ্পত্তির দাবি
➤ চাঁদার টাকা না পেয়ে ফের হত্যাচেষ্টার আশঙ্কা, ‘স্যার’ নামীয় চক্রের বিরুদ্ধে অভিযোগ
➤ এলপিজি সংকটে কুমিল্লায় ভোগান্তি, বাড়তি দামে বিক্রি
➤ নগরীতে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগরে নির্মাণাধীন ভবনে নিম্নমানের ইট ব্যবহার, তাৎক্ষণিক অপসারণের নির্দেশ প্রকৌশলীর
➤ কুমিল্লার উজির দিঘী পরিণত হয়েছে স্থানীয় ময়লা-আবর্জনার কুপে:মরছে মাছ ও জলজ প্রাণী
➤ সদর দক্ষিণ উপজেলায় কোরআনে হাফেজের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ
➤ জোড়াতালি দিয়ে চলছে বাঞ্ছারামপুর মাধ্যমিক শিক্ষা অফিস
➤ কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
➤ বাংলাদেশ হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় দারুস সালাম মাদানীয়া মাদরাসা দ্বিতীয়
➤ বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
➤ দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir