প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 12:03 AM
বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যের আহ্বান এলডিপি মহাসচিব রেদোয়ানের
সোহেল রানা, চান্দিনা
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বিএনপি নেতৃত্বাধীন জোটকে রাষ্ট্রক্ষমতায় আনতে সকল নেতাকর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলডিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নরসিংহপুর জামে মসজিদ মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. রেদোয়ান আহমেদ বলেন, স্বৈরাচারবিরোধী সকল আন্দোলন ও সংগ্রামে বিএনপির সঙ্গে এলডিপি যুগপৎভাবে অংশগ্রহণ করেছে এবং সেই রাজনৈতিক সম্পর্ক এখনো অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে তিনি জোটপ্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
তিনি বলেন, “যুগপৎ আন্দোলনে শরিক হিসেবে বিএনপি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই অনুযায়ী এই আসনে আমিই জোটের প্রার্থী। এখানে ধানের শীষ প্রতীক থাকবে না।”
এ সময় তিনি বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিত আন্দোলন ও নির্বাচনী প্রচেষ্টার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় এলডিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...