প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 12:07 AM
ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবেরর
এফএনএস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসাথে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। গত শুক্রবারনিউইয়র্কে জাতিসঙ্ঘের সদর দফতরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে দুজারিক বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি বলতে পারি যে মহাসচিব যুব আন্দোলনের নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আহ্বান জানিয়েছেন। দুজারিক আরো বলেন, মহাসচিব দেশের নির্বাচন সামনে রেখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানান, যেন একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে। এর আগে ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি এক বিবৃতিতে বলেন, হাদির হামলার দ্রুত, নিরপেক্ষ, গভীর ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে এ ঘটনায় জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহির আওতায় আনতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...