প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Dec 2025, 12:01 AM
বার্ডে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
২০ ডিসেম্বর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে “গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড প্রসপারেটি” শীর্ষক সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন হয়েছে। দু’দিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। তিনি বর্তমান সময়ে বিশ্বায়নের যুগে এআই -এর স্বরূপ নিয়ে আলোচনা করেন। কনফারেন্সে ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকবৃন্দসহ ২৪০ জন অংশগ্রহণকারী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বার্ড-এর সংক্ষিপ্ত পরিচিতি ও পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা তুলে ধরেন বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন বাংলাদেশের চারটি বিস্তৃত উন্নয়ন প্রকল্প বার্ডের মাধ্যমে গৃহীত হয়েছে। সেচ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ, পল্লী অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বার্ডের অন্যতম সফল বাস্তবায়িত প্রকল্প। বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষাক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ কনফারেন্সের অন্যান্য সহ-আয়োজক হচ্ছে নেটিসার্চ ইন্টারন্যাশনাল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেনা কল্যাণ সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গেইন (জিএআইএন) ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক কনফারেন্সটির আহবায়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন মিজ ফৌজিয়া নাসরিন সুলতানা, পরিচালক, বার্ড এবং সহকারী কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আমিনুল ইসলাম, সহকারী পরিচালক, বার্ড।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...