প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Dec 2025, 12:09 AM
কুমিল্লায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার
নিজস্ব প্রতিবেদক
অপরাধ দমনের পাশাপাশি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও জাতীয় সার্থে আইন-শৃঙ্খলা রক্ষায় কুমিল্লায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও এর আশে পাশের এলাকায় র্যাবের টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তল্লাশীর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ ও যেকোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ৫ আগষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩০৪ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-২ জন, হত্যা মামলায় ১৯০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০২ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৭ টি অস্ত্র, ১৪০১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৯৪ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৮৮ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৬০৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...
নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...
নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...