প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Dec 2025, 12:08 AM
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পালাবদল শনিবার রাতে কুমিল্লাস্থ একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী কনক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক গভর্নর আবু ফয়েজ খান। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক ৬৫ বাংলাদেশের এসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৬৫ বাংলাদেশ এর রিপসা টিমের সদস্য ও রোটারী ক্লাব অব চৌদ্দগ্রাম পিপি মুক্তিযোদ্ধা শৈলপতি চৌধুরী নন্দন।
পালাবদল অনুষ্ঠানে ২০২৪-২৫ বর্ষের সালের বিদায়ী প্রেসিডেন্ট অর্জুন চন্দ্র পাল, সেক্রেটারি মমিনুল ইসলাম ২০২৫-২৬ সালের প্রেসিডেন্ট মাসুদুর রহমান মাসুদ ও সেক্রেটারি এডভোকেট জাহিদুল ইসলাম সুমনের কাছে কলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চৌদ্দগ্রামের পিপি শহিদুর রহমান রতন, জসিম উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোট আলী আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, তাজুল ইসলাম, পিপি আব্দুল আলীম,বুলেটিন এডিটর আবুল বাশার রানা, সদস্য খোরশেদ।
বিভিন্ন রোটারি ক্লাব থেকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুলতান মোহাম্মদ ইলিয়াস, বিকাশ সাহা, জাহাঙ্গীর মৈশান, আব্দুল হালিম মজুমদার, এনামুল হক, মাজারুল হক, আবুল কালাম আজাদ, আতিকুল ইসলাম, জসিম উদ্দিন মজুমদার, নুরুল আলম, জাকির হোসেন, অরুন কান্তি সাহা, আক্তার হোসেন, আনোয়ার হোসেন চৌধুরী, নুরুল ইসলাম রিপন, ওমর ফারুক প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...