প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Dec 2025, 5:07 PM
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন, তা এখনই জানাতে চাননি তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করব এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করব, পরে জানানো হবে।’
এ ছাড়া নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’
আজ বুধবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সংবাদ সম্মেলনে তিনি তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...