প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 8:12 AM
ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন
ফখরুল ইসলাম সাগর
কুমিল্লার দেবিদ্বারে চিকিৎসক ডা. এটিএম আব্দুর রহমান তাহেরের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলার খলিলপুর বাজারে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় শতাধিক এলাকাবাসী ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, জনপ্রিয় হোমিও চিকিৎসক ডা. তাহেরের সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে পরিকল্পিতভাবে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো: হাবিবুর রহমান, মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নিজাম উদ্দিন, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শারমিন, ডাঃ সেলিনা আক্তার, মোঃ কবির হোসেন মাস্টার, কুমিল্লা সম্মিলিত হোমিওপ্যাথি ডক্টরস ফোরামের সদস্য ডা: মনির হোসেন, ডা: জিয়াউল হক, ডা: দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, ডা. তাহের দীর্ঘদিন ধরে এই এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। অথচ একশ্রেণির দুষ্টচক্র তাকে সমাজ থেকে বিতাড়িত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা বলেন ডাঃ এটিএম আব্দুর রহমান তাহের একজন সৎ ও মানবিক চিকিৎসক, দীর্ঘ ১৪বছর ধরে দেবিদ্বারে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে আসছে, তার নামে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচার চালানোর তীব্র নিন্দা জানাই,
এ সময় বক্তারা আব্দুর রহমান তাহেরে বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডা. তাহেরকে হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এটিএম আব্দুর রহমান তাহের বলেন আমরা খলিলপুর ও দেবিদ্বারে দীর্ঘ ১৪ বছর যাবত সম্মানের সাথে আমি ও আমার স্ত্রী চিকিৎসা সেবা দিয়ে আসছি, আমার থেকে যারা চিকিৎসা সেবা নেয়, তারাই বলতে পারবে আমার আচরণ ও কতোটুকু সেবা দেই, আমার নামে মিথ্যা মামলা দিয়ে, এইভাবে হয়রানি করবে কেন? আমি যদি দোষি হই তাহলে আমাকে কোর্ট জামিন দিতো না, যারা এই ঘটনার সাথে জরিত, তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ...
নিজস্ব প্রতিবেদক ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)...
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...