...
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ⁜ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা ⁜ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের ⁜ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ ⁜ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু ⁜ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ ⁜ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ ⁜ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 8:08 AM

...
দাউদকান্দিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস News Image

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি

দাউদকান্দিতে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫” শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং দাউদকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে বেলা থেকে দিনব্যাপী এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রোগ্রাম কুমিল্লা অঞ্চল) সারোয়ার জামান,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক  কৃষিবিদ শেখ আজিজুর রহমান,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহার উল আলম ও কৃষকদের পক্ষ থেকে ষোলপাড়া পিএফএস পার্টনার স্কুলের সভাপতি হাবিবুল্লাহ প্রধান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, এবং স্থানীয় গণমাধ্যমকর্মী।

বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, দাউদকান্দি উপজেলায় পিএফএস এর ৩৫ সংগঠন করা হয়েছে। প্রতিটি সংগঠনে ২৫ জন সদস্য রয়েছে। কৃষিপণ্যের বাজারজাতকরণ, গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়েছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের করা যায় এমন পাচটি ফল আম, কাঠাল, আনারস, পেয়ারা জামরুল এবং দশটি সবজি বরবটি, বেগুন, লাউ, কাচা পেপে, চিচিঙ্গা, পটল,বাধাকপি, কচু, করলার নিরাপদ উৎপাদন এবং বাজারজাত করণ সম্পর্কে কৃষকদের দক্ষ করার লক্ষ্যে পিএফএস সমিতির মাধ্যমে নিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি, ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা, টেকসই কৃষি প্রযুক্তি, কলাকৌশলের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...

বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...

ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা

অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...

নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...

স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
➤ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা
➤ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের
➤ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ
➤ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
➤ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ
➤ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ
➤ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir