প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:34 AM
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবদল ছাত্রদলের দুই নেতা গ্রেফতার
মাহফুজ নান্টু
কুমিল্লার নাঙ্গলকোটে আগ্নেয়াস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (২৯) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।
নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা বন্দুক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তীতে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, যৌথবাহিনী আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...