প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:26 AM
বুড়িচংয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচংয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাম্মৎ আফরিনা আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, ভেটেরিনারি সার্জন জনি পাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, সহকারী শিক্ষা অফিসার মোঃ কবির আহম্মদ এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টিমান উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের অবদান অনস্বীকার্য। আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন এখন সময়ের দাবি। এ প্রদর্শনী থেকে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ উপকৃত হবে এবং সঠিক তথ্য জেনে পশুপালনে আগ্রহী হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই, বুড়িচং উপজেলাকে মডেল প্রাণিসম্পদবান্ধব উপজেলায় রূপান্তর করতে সকলের সম্মিলিত উদ্যোগ।” প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। আগামী ২ ডিসেম্বর সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...