প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:26 AM
মনোহরগঞ্জে খামারিদের আধুনিক ও লাভজনক পশুপালনে প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধি করতে প্রদর্শনী
আবুল কালাম আজাদ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—পাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীতে স্থানীয় খামারিরা প্রদর্শন করেন বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, উন্নত খাদ্য ও আধুনিক খামার প্রযুক্তি। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ মহিবুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুজিবুল হাসান চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা, উপজেলা প্রকৌশলী শাহ আলম।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আধুনিক দুগ্ধ উৎপাদন প্রযুক্তি, রোগ প্রতিরোধ কার্যক্রম, পুষ্টিসমৃদ্ধ খাদ্য এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শনীতে অংশ নেয়।
ডা. মহিবুল্লাহ প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের কে অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ বিভাগ খামারিদের সঙ্গে থেকে যেকোনো প্রযুক্তিগত ও চিকিৎসাসেবা দিতে প্রস্তুত। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও টেকসই প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে চাই। আয়োজকরা জানান, স্থানীয় খামারিরা যেন আধুনিক ও লাভজনক পশুপালন প্রযুক্তি শিখে নিজেদের উৎপাদন বৃদ্ধি করতে পারেন সে লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন। এতে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে হাতেুকলমে পরামর্শ গ্রহণ করেন। যা ভবিষ্যতে তাদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...