প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:25 AM
সদর দক্ষিণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই শ্লোগানকে ধারণ করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি, প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক আর্থুসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন মাধ্যমে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি হবে।
কুমিল্লা সদর উপজেলা ভেটেরিনারি সার্জন মাহে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, তথ্য সেবা কর্মকর্তা ফারজানা আক্তার লুনা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এআইটি মোঃ শরিফ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...