প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:24 AM
কুসিকের খাল খনন কাজ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) বিমানবন্দর খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা ইপিজেড থেকে শুরু করে বিজয়পুর জেলখানা বাড়ি এলাকা পর্যন্ত এই খালটি খনন করছে কুমিল্লা সিটি কর্পোরেশন। বুধবার বিমানবন্দর-জেলখানাবাড়ি খাল খনন কাজের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শাহআলম। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মোঃ হারুনুর রশিদ, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোঃ বশির উল্লা মজুমদার, সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের কর নির্ধারণ কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া জানান, সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ শাহআলম স্যার যোগদানের পর থেকে সিটি কর্পোরেশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় পরিদর্শনের মধ্য দিয়ে সমস্যগুলো চিহ্নিত করে ধারাবাহিক ভাবে উন্নয়ন কাজ করে করছেন। এরই ধারাবাহিকতায় ইপিজেড থেকে বিজয়পুর জেলখানাবাড়ি পর্যন্ত খাল খনন কাজ শুরু করেছেন। এটি সিটি কর্পোরেশন দক্ষিণের নয় ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। ধারাবাহিকভাবে সিটি কর্পোরেশনের প্রতিটি খাল খনন এবং সিটি কর্পোরেশনের খালগুলো ডাকাতিয়া নদীর সাথে সংযুক্তির পরিকল্পনা রয়েছে প্রশাসক শাহআলম স্যারের। পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন স্যারও সিটি কর্পোরেশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...