...
শিরোনাম
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা ⁜ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি ⁜ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১ ⁜ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ⁜ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪ ⁜ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ⁜ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের ⁜ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল। ⁜ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ ⁜ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার ⁜ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান ⁜ চুরি ⁜ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে ⁜ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা ⁜ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ⁜ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:01 AM

...
ডা: যোবায়দা হান্নানের মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত News Image

নিজস্ব প্রতিবেদক

কর্মসূচীর মধ্যে ছিল বিকো ও চক্ষু হাসপাতালে দোয়া মাহফিল, নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় ডা. যোবায়দা হান্নান হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু  চিকিৎসা সেবা এবং আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

২২ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ১৪তম মুত্যু বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে নাঙ্গলকোট উপজেলার আশারকোটায় কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা ও দোয়া এবং বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

দুপুর ১২টায় বিকো ও চক্ষু হাসপাতাল মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম। ডা: যোবায়দা হান্নানের বিভিন্ন কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম, সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম এবং কনসালটেন্ট ডা. মৃণাল কান্তি ঢালী ।

স্মৃতিচারণ শেষে ডা. যোবায়দা হান্নান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কামাল হোসেন।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএকেএস কুমিল্লা’র সহ-সভাপতি প্রকৌশলী মো: শাহাবুদ্দিন, আবুল হাসানাত বাবুল, কোষাধ্যক্ষ অশোক কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন চৌধুরী শিশু, নির্বাহী সদস্য মো: শাহজাহান সিরাজ, মো: আব্দুল হালিম এবং মোস্তাক আহম্মেদ মজুমদার, সদস্য তাহমিনা আক্তার এবং রাহেল রাব্বী, সিনিয়র কনসালেেটন্ট ডা. হাবিবুর রহমান, কনসালটেন্ট ডা. এ কে এম কামরুল আহসান এবং ডা. মো: গোলাম মোস্তফাসহ সকল স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

পরে বিকেলে নাঙ্গলকোট উপজেলার আশারকোটা ডা. যোবায়দা হান্নান কলেজ প্রাঙ্গনে স্মৃতিচারন আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম ও সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোকসানা আক্তার। 

আশারকোটায় অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল কাশেমসহ শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: আব্দুল গফুর। 

উপস্থিত প্রধান অতিথি সাবেক এমপি আব্দুল গফুর ভূইয়া বলেন মানুষ বেচে থাকে তাঁর কর্মের মাধ্যমে। তেমনি ডা. যোবায়দা হান্নান সমাজসেবায় নিজেকে উৎসর্গ করে আমাদের মাঝে চিরস্মরনীয় হয়ে আছেন। প্রধান অতিথি ডা. যোবায়দা হান্নান এর স্মৃতি বিজড়িত আশারকোটায় স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আশ্বস প্রদান করেন। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ডা. যোবায়দা হান্নান স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ডা. যোবায়দা হান্নানের কবর জিয়ারত ও মোনাজাত করেন।

ডা. যোবায়দা হান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকে ডা. যোবায়দা হান্নান গার্লস স্কুল কলেজে বিনামুল্যে প্রায় ১০০০ জন অসহায় দরিদ্র চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এবং চক্ষু রোগীদের মধ্যে ২২০জন দরিদ্র চক্ষু রোগীদের বিনামুল্যে বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার জন্য আনা হয়েছে। তাছাড়া ১০০জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ  কেটে সড়ক অবরোধের চেষ্টা
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...

বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...

চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর  চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, ​মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...

কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
➤ বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
➤ বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার, আটক ১
➤ চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
➤ কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যসহ আটক ৫৪৪
➤ অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
➤ ডিসেম্বরজুড়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ এমপি জসিমের
➤ নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে রাজপথে মহানগর স্বেচ্ছাসেবক দল।
➤ কুমিল্লায় মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ
➤ কুমিল্লায় অর্থনৈতিক শুমারি ও স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার বিষয়ক সেমিনার
➤ এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ দাউদকান্দিতে নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণে ব্র্যাকের সচেতনতামূলক পটগান
➤ চুরি
➤ উপজেলা কৃষকদল সভাপতির উপর হামলা, ইউনিয়ন বিএনপির সভাপতি কারাগারে
➤ কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষার্থীরা
➤ আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir