প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:02 AM
র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদ বিজ্ঞপ্তি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ৫ বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২৭৫ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-২ জন, হত্যা মামলায় ১৯০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৯৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৫ টি অস্ত্র, ১৩৯৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৬৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১।
পাশাপাশি ৮২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৪ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৭ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৫৮৩ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২২ নভেম্বর র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন হরিনধরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৫২ কেজি গাঁজাও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটিঅটো মিশুকউদ্ধার করা হয়। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আলম (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে এবং মোঃ ইমরান (২৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার সিন্দুরিয়া পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানাযায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...