প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:01 AM
আজ কুমিল্লায় ইমাম-খতীব সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলাুমহানগর ইমামুখতীব সম্মেলন। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ বৃহৎ ধর্মীয় সমাবেশকে ঘিরে আয়োজকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্মেলন উপলক্ষে শনিবার কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী। তিনি বলেন, ইমামুখতীবদের নৈতিক নেতৃত্ব, ধর্মীয় মূল্যবোধ, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এ সম্মেলনের আয়োজন।
তিনি বলেন, “ইমাম-খতীবদের জন্য জ্ঞান ও প্রেরণার একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। দেশের শান্তি, সম্প্রীতি ও ইসলামি আদর্শ প্রতিষ্ঠায় খতীবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। প্রধান বক্তা থাকবেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)। বিশেষ অতিথি থাকবেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান। সম্মেলনে বিশেষ বক্তা থাকবেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।
দোয়া-মুনাজাত পরিচালনা করবেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুফতি ইসরাফিল বিন আহমাদ, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদি, কুমিল্লা মহানগর প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, কুমিল্লা মহানগর মিডিয়া সম্পাদক মো. ফাহিম আহমাদ, কুমিল্লা উত্তর শাখার সদস্য ক্বারি জাহিদ আহমাদ, কুমিল্লা মহানগরের সদস্য হাফেজ আল আমিন, কুমিল্লা উত্তর জেলার সদস্য মাওলানা আবু হুরায়রা সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি কাজী আবু ইউসুফ ফারুকী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানান। তিনি সম্মেলনে দেশের সমসাময়িক ধর্মীয়, সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় এবং ইমামুখতীবদের ভূমিকা নিয়ে গভীর আলোচনা হবে বলে জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...