প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:00 AM
কুমিল্লা শিক্ষা বোর্ডে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অশোক বড়ুয়া
আজ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুইমিং পুলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বালক-বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক ও বালিকা দুটি গ্রুপে তিনটি করে মোট ছয়টি ইভেন্টে অংশ নেয় আটটি বিদ্যালয়ের ৩০ জন প্রতিযোগী। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া অফিসার মোহাম্মদ সাঈম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. বখতিয়ার রহমান গাজী।
সাঁতার প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক মো. রাশেদুল ইসলাম, ঈশ্বর পাঠশালা হাই স্কুলের সহকারী শিক্ষক মো. মোবারক হোসেন, ইউসুফ হাই স্কুলের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন এবং হোচ্ছামিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আজগর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে মহাসড়কের ৩টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা
এমরান হোসেন বাপ্পিঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ৩টি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে...
বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং পৌরসভার সদরে মরহুম বাচ্চু ডিলারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে...
বাইউস্টের উদ্যোগে অগ্নি নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়...
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি&...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ লাখ ২৬ হাজা...
চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের তল্লাশিচৌকি দেখে পা...
কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান: নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকত...