...
শিরোনাম
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির ⁜ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 22 Nov 2025, 8:23 PM

...
গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভাঙার আবেদন যুক্তরাষ্ট্রের News Image

এফএনএস বিদেশ

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেওয়ার নির্দেশ দিতে শুক্রবার এক ফেডারেল বিচারকের কাছে আবেদন জানিয়েছে মার্কিন সরকার। সরকারি আইনজীবীদের যুক্তি, তাদের ব্যবসায়িক পদ্ধতি বদলানোর জন্য টেক জায়ান্টটির দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস করা যায় না। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। গুগলের অ্যাড টেক ‘স্ট্যাক’ (যেসব টুলের মাধ্যমে ওয়েবসাইট পাবলিশাররা বিজ্ঞাপন বিক্রি করে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন কেনেন) নিয়ে দায়ের করা একটি মামলায় সরকারি আইনজীবীরা তাদের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ বছর গুগলের জন্য এটি দ্বিতীয় প্রধান অ্যান্টিট্রাস্ট (একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে) আইনি পরীক্ষা। এর আগে সেপ্টেম্বরে, ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক জায়ান্টের বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন ব্যবসা ভেঙে দেওয়ার একই রকম দাবি খারিজ করে দিয়েছিলেন বিচার বিভাগ (ডিওজে)’র এক বিচারক। অ্যাপল, অ্যামাজন ও মেটাসহ অন্যান্য বড় টেক কোম্পানিগুলোর বাজারে একচেটিয়া আধিপত্য কমানোর জন্য মার্কিন সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই মামলাগুলো। এখন পর্যন্ত এসব মামলার ফলাফল মিশ্র। চলতি সপ্তাহে আরেক বিচারক মেটার সামাজিক যোগাযোগমাধ্যম সাম্রাজ্যের বিরুদ্ধে সরকারের মামলা খারিজ করেছেন। গত শুক্রবার যুক্তিতর্কের আগে দাখিল করা এক নথিতে বিচার বিভাগ ও একাধিক মার্কিন অঙ্গরাজ্য অভিযোগ তোলে, গুগল দুইটি আন্তঃসংযুক্ত বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে বেআইনিভাবে একচেটিয়া অবস্থান দখল করেছে।  তাদের দাবি, গুগল এক দশক ধরে নানা রকম বেআইনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারের মামলায় বলা হয়েছে, গুগল একই সঙ্গে বিজ্ঞাপন বাজারের একাধিক দিক নিয়ন্ত্রণ করছে। প্রকাশকদের বিজ্ঞাপন বিক্রির প্ল্যাটফর্ম, লেনদেনের এক্সচেঞ্জ এবং বিপুল বিজ্ঞাপনদাতার চাহিদা সবই তাদের দখলে। ডিওজে জানিয়েছে, গুগল একসময় এই ব্যবস্থাকে তুলনা করেছিল গোল্ডম্যান স্যাকস এর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিক হওয়ার সঙ্গে। সহকারী অ্যাটর্নি জেনারেল গেইল স্লেটার এক্স-এ পোস্টে লিখেছেন, ‘আমরা সমস্যার সমাধান করতে এসেছি। আমরা বলব, গুগলের একচেটিয়া আধিপত্য ভেঙে দেয়াটাই সেরা সমাধান। এতে নতুন প্রতিযোগী তৈরি হবে।’ গুগল পাল্টা যুক্তি দিয়ে বলেছে, প্রস্তাবিত পদক্ষেপ চরম সরকারি হস্তক্ষেপ। এতে প্রকাশক, বিজ্ঞাপনদাতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানির দাবি, তাদের সমন্বিত বিজ্ঞাপন টুলগুলো দক্ষতা ও উদ্ভাবন বাড়ায়। আর এসব সেবা ভেঙে ফেলা প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব। এ বছর মামলার দায়ভার সংক্রান্ত প্রাথমিক রায়ে ফেডারেল বিচারক লিওনি ব্রিঙ্কেমা জানান, গুগল ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জ উভয় বাজারেই একচেটিয়া ক্ষমতা দখল করেছে। এর পরই চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়। প্রসিকিউটররা এখন ব্যাপক পদক্ষেপ চাইছেন। এর মধ্যে রয়েছে গুগলের অ্যাডএক্স এক্সচেঞ্জ বিক্রি করতে বাধ্য করা এবং গুরুত্বপূর্ণ নিলাম প্রযুক্তি ওপেন-সোর্স (উন্মুক্ত) করে দেওয়া। আমেরিকান ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের লরেল কিলগোরের মতে, বিচারক ব্রিঙ্কেমা উদ্বেগ প্রকাশ করেছেন যে তার সিদ্ধান্তটি পরে বাতিল হতে পারে। কারণ, গুগল নিশ্চিতভাবেই আপিল করবে, ফলে এই প্রক্রিয়াটি বছরের পর বছর ধরে চলতে থাকবে। ১১ দিনের এই বিচারে ১৯ জন সাক্ষী এবং সাতজন বিশেষজ্ঞের সাক্ষ্য নেওয়া হয়েছে। সার্চ ইঞ্জিন মামলায় বিচারক বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উত্থান গুগলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার কারণ। তবে অ্যাড টেক মামলায় ডিওজে আইনজীবীরা বিপরীত যুক্তি দিয়ে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অগ্রগতি গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করার বদলে আরও বেশি সুপ্রতিষ্ঠিত করবে। এই মামলার চূড়ান্ত রায় আগামী কয়েকমাসের মধ্যে দেওয়া হবে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক

ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...

ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...

৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত

এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...

নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ

এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...

আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট

রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...

কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
➤ মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir