প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:00 AM
চাঁদাবাজির দখলবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই-ইয়াছিন আরাফাত
নাঙ্গলকোট প্রতিনিধি
পরিবর্তনের লক্ষ্যে আমাদের প্রতিশ্রুতি,
আমরা সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। গতকাল ২২ নভেম্বর শনিবার কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাতের 'রাইড ফর চেঞ্জ' নামের একটি মোটরসাইকেল শোভাযাত্রা বিভিন্ন পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোটরসাইকেল শোভাযাত্রাটি নাঙ্গলকোট আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল নয়টায় শুরু হয়।
শোভাযাত্রার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা ১০(নাঙ্গলকোট -লালমাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের অফিস সম্পাদক ও পেরুল ইউপির সাবেক চেয়ারম্যান সরোয়ার কামাল, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি নুরুল ইসলাম হাসান, লালমাই উপজেলা আমীর আবদুর নুর, সেক্রেটারি ইমাম হোসেন,জামায়াত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন, সি আই পি গোলাম কবির ভূঁইয়া, উপজেলা নায়েবে আমির এসএম মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার,পেরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী, জামায়াত নেতা এডভোকেট শরীফ উদ্দিন খন্দকার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশীদ,সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
প্রায় ৫ সহস্রাধিক মোটরসাইকেলের শোডাউনটি নাঙ্গলকোটের সকল ইউনিয়ন প্রদক্ষিণ শেষে লালমাই গিয়ে সমাপ্ত হয়। এসময় বিভিন্ন বাজারে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোটের জোড্ডা বাজার, দৌলখাঁড়,বক্সগঞ্জ, ঢালুয়া,মৌকরা,রায়কোট, মাহিনি,বাঙ্গড্ডা, যুক্তিখোলা,হরিশ্চর, বাগমারা বাজার ও লালমাই উপজেলা মাঠে পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না শরিফুল ইসলাম| তবে দ্বিতীয় টেস্টের আ...
ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
ইনিংস হারের শঙ্কা নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ| বিরতি থেকে ফিরে ৩ বলে ২ উইকেট হারিয়ে ইনিংস ও ৫১ রানে...
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
এফএনএস বিদেশ : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন| গতকাল রোববা...
নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
এফএনএস বিদেশ : নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদ ও আশপাশের কয়েকটি গ্রামে সশস্ত্র হামলা...
আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
রুপালি জগতের তারকাদের নিয়ে অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট ˆতরির বিষয়টি নতুন কিছু নয়| বলিউডে এমন বহু অ...
কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে চলেছেন-সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ...