প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Nov 2025, 9:13 AM
চান্দিনায় ফুটওভার ব্রিজ থাকলেও চলছেই ঝুঁকিপূর্ণ পারাপার বাসস্ট্যান্ডে মিয়ামী পরিবহনের বাসচাপায় ড্রাম চালকের মৃত্যু
সোহেল রানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশনে মিয়ামী পরিবহনের একটি বাসের ধাক্কায় কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কবির হোসেন কুটুম্বপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। পেশায়
তিনি ড্রাম চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তিনি বাড়ি থেকে বের হয়ে স্টেশনের পাশে পার্কিং করা নিজস্ব গাড়ির দিকে যাচ্ছিলেন। সড়কের বিভাজন পার হওয়ার সময় দ্রুতগতির মিয়ামী পরিবহনের বাসটি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে নিহত হন। ঘটনার পর পর পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, কুটুম্বপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা দ্রুতগতির যানবাহনের ধাক্কায় হতাহত হন। কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার পর এলাকাবাসী মহাসড়কে মানববন্ধন করে ‘নিরাপদ পারাপার’ দাবি জানান। এরপর সরকার কয়েক কোটি টাকা ব্যয়ে একটি
ফুটওভার ব্রিজ নির্মাণ করে। তবে ফুটওভার ব্রিজ নির্মিত হলেও অধিকাংশ পথচারী তা ব্যবহার করেন না। বরং ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়েই মহাসড়ক পার হচ্ছেন। অনেকেই সরাসরি সড়ক পেরোতে গিয়ে দুর্ঘটনা বাড়াচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান— “পথচারিদের নিরাপদ পারাপারের জন্য এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা
হয়েছে ঠিকই। কিন্তু ব্রিজের নিচের অংশে কোনো ব্যারিকেট না থাকায় সবাই সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছে। ফলে দুর্ঘটনা থামছে না।” তিনি আরও বলেন— “যদি ব্রিজের নিচে সড়ক বিভাজকের ওপর লোহার ব্যারিকেট দেওয়া হয়, তাহলে আর কেউ নিচ দিয়ে পার হতে পারবে না।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
এফএনএসবাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ কররেছেন নবনির্বাচ...
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...